ওসমানীনগর প্রতিনিধি
বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন ওসমানীনগর উপজেলার সহ সভাপতি ও মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আসকর আলী (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী রেখে যান। মাওলানা আসকর আলী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নগরীকাপন গ্রামের মো: আসফ আলীর পুত্র। তিনি আমৃত্যু মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব পালন করেন।
করনসী মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মতিন গজনভী ও নগরীকাপন হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মখলিছুর রহমানের যৌথ পরিচালনায় জানাযা পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার (ওসমাননীগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যাপক আব্দুল হান্নান, চেয়রম্যান আতাউর রহমান মানিক, উপজেলা মাদরাসার প্রধান, মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, মাওলানা জাহিদুর রহমান, মরহুমের সন্তান মাওলানা আশফাক আহমদ। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা ্আহমদ আলী হেলালী, অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, মাওলানা ছাদিকুর রহমান সিকান্দর, মাওলানা সৈয়দ সুলতান আহমদ ও কাজী আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন ওসমানীনগর উপজেলা জমিয়াতুল মুদার্রেছীনের সভাপতি মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদকিুর রহমান শিবলী। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।






