সুনামগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে সতর্কবার্তা জারি

159

সুনামগঞ্জ সংবাদদাতা

সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনার পর সুনামগঞ্জে বালু ও পাথর অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, সম্প্রতি সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাÐে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জের হাওরাঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি, নদীভাঙন, কৃষিজমি ধ্বংসসহ মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়। তাই এসব অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহŸান জানানো হয়েছে।
এছাড়া দেশপ্রেমিক ও সচেতন জনতাকে আহŸান জানিয়ে জেলা প্রশাসন বলছে, কোথাও যদি অবৈধ বালু উত্তোলন বা পরিবহনের ঘটনা ঘটে তবে দ্রæততম সময়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই সুনামগঞ্জের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে।