বিশ্বনাথ প্রতিনিধি
“অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপজেলা পরিষদের পুকুরে রুই ও কাতলা জাতের প্রায় ১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এবাদুর রহমান ও গীতা পাঠ করেন ফুল রানী ভট্টাচার্য। সোমবার বিশ্বনাথ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সাপ্তাহ -২০২৫ বাস্তবায়ন কমিটিএসব কর্মসূচির আয়োজন করেন। উপজেলার সিনিয়র মৎস্য অফিসার স্বপন কুমার ধরের সভাপতিত্বে ও সহকারী ফেরদৌসী বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ। এসময় বক্তব্য রাখেন, মৎস্য উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক, দিলদার খান ওউপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য আলা উদ্দিন, মৎস্য উদ্যোগতা মোঃ দিলদার খান, মৎস্যজীবি আবু বক্কর সিদ্দিকী। পরে উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে
বিশেষ অবদান রাখায় দিলদার খান ও মোহন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি উপস্থিত ছিলেন।






