কাজির বাজার ডেস্ক
২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে টানা ৩৬ দিনের গণঅভ্যুত্থান চলে। এতে বহু সাহসী মানুষ প্রাণ দেন, আহত হন অসংখ্য মানুষ। রক্তস্নাত সেই জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রæপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। জনমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস, সেøাগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও ছাত্র-জনতার আঁকা গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছিল সেই বিদ্রæপময় প্রতিবাদ। জুলাইয়ের এক বছর পূর্তিতে সেই বিদ্রæপাত্মক নিদর্শনগুলো নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এ ছয় দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে অনলাইন ব্যঙ্গ-বিদ্রæপ প্ল্যাটফর্ম ‘ইআরকি’। ‘বিদ্রæপে বিদ্রোহ’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৩১ জুলাই এবং চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
প্রদর্শনীতে থাকছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে গান, কবিতা, ভিডিওচিত্র ও ড্রামা কুইনের লাইভ ড্রামাসহ নানা লাইভ অ্যাক্টিভিটি।
দর্শনার্থীরা এখানে দেখতে পাবেন বিদ্রæপ ও প্রতিবাদের শিল্পভাষা এবং সঙ্গে নিয়ে যেতে পারবেন নানা স্মারক ও স্যুভেনিয়র।
আয়োজকরা জানান, বিদ্রæপ কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীন মানুষের প্রতিরোধের এক কার্যকর হাতিয়ার। ‘বিদ্রæপে বিদ্রোহ’ প্রদর্শনী সেই বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দেবে।



