তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরের ট্যাকেরঘাট নীলাদ্রি লেক এলাকায় ভারতীয় মদসহ এক পর্যটক আটক হয়েছেন। শুক্রবার দুপুর ৩ ঘটিকার সময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পর্যটক রাজ বর্মন (২২)। তিনি ঢাকার কেরানিগঞ্জ থানার নতুন শ্যুভাঢ্যা গ্রামের ভক্ত বর্মনের ছেলে।
ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির এস আই পংকজ কুমার জানান, শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় নীলাদ্রি লেইক এলাকার পশ্চিম পাশে সন্দেমূলক এক পর্যটককে জিজ্ঞাসাবাদ করলে তিনি চরম উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তাকে তল্লাশি করলে তার কাছে ভারতীয় দু’টি মদের বোতল পাওয়া যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় মদ সহ এক পর্যটককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





