স্টাফ রিপোর্টার
শহরতলীর কান্দিগাঁও এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জালালাবাদ থানার ৮ নং কান্দিরগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত যুবতীর নাম- বেবি বেগম (২২)। তিনি ওই এলাকার কবির মিয়ার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবিস্থায় বেবির লাশ পাওয়া যায়। লাশ মযনাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





