ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে এমজাস

4

 

সিলেটের সাংবাদিকতা জগতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস)। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ফি বাবদ সংগৃহীত ৪৩, ৫০০ টাকা এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত অর্থ যোগ করে মোট ৫২ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে সিনিয়র ফটো সাংবাদিক মামুন হাসানের হাতে।
রবিবার (২০ জুলাই) রাতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট-এর নেতৃবৃন্দ মামুন হাসানের বাসায় গিয়ে নগদ অর্থ তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা নিউজ২৪ ডটকমের সিলেট প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, অত্র কর্মশালার কো-অর্ডিনেটর ও দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ, এমজাস-এর আহŸায়ক মাসুদ আহমদ রনি এবং সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, যুগ্ম আহŸায়ক খবরের কাগজের ফটো ও মাল্টিমিডিয়া সাংবাদিক মামুন হোসেন, মানবজমিনের ফটো ও মাল্টিমিডিয়া সাংবাদিক মাহমুদ হোসেন, আহŸায়ক কমিটির সদস্য লতিফুর রহমান উজ্জ্বল, মো. মশাহিদ আহমদ, রুম্মান আহমদ, এমজাস সদস্য আজমল আলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও তাইনুল ইসলাম।
এমজাস নেতৃবৃন্দ জানান, সংগঠনের কাজ শুধু বিলাসিতা নয়, সহকর্মীর পাশে দাঁড়ানো। প্রশিক্ষণ পরামর্শ ক্রমে সহকর্মীকে দক্ষ করে তোলা। পেশাদারিত্বের মানোন্নয়নে কাজ করাই একটি সংগঠনে দায়িত্ব। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন শুধু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি নয়, বরং একটি সহানুভ‚তিশীল সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। ভবিষ্যতেও এমজাস এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।