তাহিরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ হেলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল পৌনে তিন কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হেলাল তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটক স্পট মাণিগাঁও শিমুল বাগান থেকে মাদক ব্যবসায়ী হেলালকে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল গ্রেফতার করে।