স্টাফ রিপোর্টার
নগরীতে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১০ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বিকেল ৫টায় দক্ষিণ সুরমা থানাধীন আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে ডিবি। আটককৃতরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মো. শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।
অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টায় কোতোয়ালী থানার ওসমানী মেডিকেল রোডস্থ রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করে ডিবি। তারা হলেন- আমিনুল ইসলাম (২৮), বাদশা মিয়া (২৪, হোটেল ম্যানেজার) ও মর্জিনা আক্তার (২২)। এ ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।



