নবীগঞ্জে পৌর আ.লীগের সেক্রেটারী গ্রেফতার

9

নবীগঞ্জ সংবাদদাতা

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট এর অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম বাজার এলাকা থেকে গৌতম রায়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলা পর থেকে আত্মগোপনে চলে যান গৌতম। পরে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।