স্টাফ রিপোর্টার
নগরীর শিবগঞ্জ এলাকা থেকে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মঈনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর হামলা, নির্যাতনের মামলা রয়েছে।






