শাল্লায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

6

শাল্লা সংবাদদাতা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০ টার দিকে গৃহবধূর নিজ বাড়ির সামনে রাস্তা সংলগ্ন কলাগাছের বাগানে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে শশারকান্দা গ্রামের দুই জনকে আসামি করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, মাসুক মিয়া ও জিলানী শশারকান্দা গ্রামের বাসিন্দা। গৃহবধূকে রাস্তা-ঘাটে দেখলে তারা প্রায়ই সময়ই অঙ্গভঙ্গি প্রদর্শনসহ নানা ধরণের কু-রুচিপূর্ণ কথাবার্তা বলে উত্যক্ত করত। শনিবার রাত ১০ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘর হতে বাড়ির সামনে রাস্তা সংলগ্ন কলাগাছের বাগানে যাই। তখন মাসুক মিয়া গৃহবধূর মুখ এবং গলা চেপে ধরে এবং জিলানী মিয়া তার হাতের মধ্যে ধরে জোরপূর্বক অন্যত্র টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাসুক মিয়া ও জিলানী জোরপূর্বক তার পরনের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা দস্তাদস্তি করিয়া আমার পরনের বøাউজ এবং কাপড় ছিঁড়ে ফেলে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে মাদেজা ও রিনা এবং আছমা বেগম এগিয়ে আসলে মাসুক ও জিলানী পালিয়ে যায়। এই বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তারা আইনী সহযোগীতা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ভিকটিম লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।