কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কানাইঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের রামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মারুফ পৌরসভার ঢালাইচর এলাকার ফল ব্যবসায়ী ফারুক আহমদের ছেলে। সে কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় ইলেকট্রিক ব্যবসায়ী ছিলো বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, পৌরসভার রামপুর এলাকায় মিঠাই সুইটমিটের গাড়ি বাইসাইকেলে থাকা মারুফকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।







