পৃথক অভিযানে গ্রেফতার ৬

20

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমা ও খাদিমপাড়ার দাসপাড়ায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দক্ষিণ সুরমায় ২ জুয়াড়ী ও অনৈতিক কার্যকলাপের দায়ে ২ জন এবং দাসপাড়ায় চিনিসহ ২ জন রয়েছেন।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমায় ২ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের সিজিল মিয়ার ছেলে মো. আবজল মিয়া এবং মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ইসলামপুর থানার মো. মানিক মিয়ার ছেলে মো. মমিন মিয়া। পুলিশ জানায়, বুধবার বিকেলে নছিবাখাতুন গলির পার্শ্বে খোলা জায়গায় জুয়া খেলছিলো তারা। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
দক্ষিণ সুরমায় আরো এক অভিযানে একটি অবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কদমতলী এলাকার হোটেল আল হক আবাসিক থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এলাইচ মিয়া (৩৮) ও মাঈশা ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এদিকে, দাসপাড়া থেকে পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ঘিলাবই গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং সিলেটের জৈন্তাপুর থানার লক্ষীপুরের ইব্রাহিম খলিলের ছেলে মো. সাহিন আলী। পুলিশকে ধোঁকা দিতে তারা ট্রাকের উপরে পাথর রেখে এর নিচে লুকিয়ে ভারতীয় চিনি পাচার করছিলো। কিন্তু শেষ রক্ষা হলোনা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দাসপাড়া এলাকায় চেকপোস্ট করা কালে একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। এসময় বড় বড় সাইজের পাথর সড়াতেই পুলিশ সদস্যরা দেখতে পান চিনির বস্তা। ট্রাকটিতে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২শ ৭৫ বস্তা ভারতীয় চিনি ছিল। যার মোট ওজন ১৩ হাজার ৪শ ৭৫ কেজি। প্রতিটি বস্তার গায়ে ঙডঐওঞঊ ঈজণঝঞঅখ ঝটএঅজ, ওঘউওঅ” লেখা ছিল। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ ১৭ হাজার টাকা।