জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জোবায়ের বখ্ত

22

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতি ও মোঃ জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন বিজ্ঞ আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁহাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৬৫ জন বিজ্ঞ আইনজীবী প্রার্থী।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক অ্যাডভোকেট। এসময় তাঁকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী অ্যাডভোকেট ও জামিল আহমদ অ্যাডভোকেট।
ঘোষিত ফলাফল অনুযায়ী সরওয়ার আহমদ চৌধুরী আবদাল অ্যাডভোকেট ৭৭০ ভোট পেয়ে সভাপতি, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) অ্যাডভোকেট ৫৯১ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মোহাম্মদ মখলিছুর রহমান অ্যাডভোকেট ৪৮৪ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মোঃ জোবায়ের বখ্ত জুবের অ্যাডভোকেট ৩০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ অহিদুর রহমান চৌধুরী অ্যাডভোকেট ৭০৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মোঃ রব নেওয়াজ রানা অ্যাডভোকেট ৪২০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মিজানুর রহমান অ্যাডভোকেট ৭৮৯ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, সৈয়দ রাব্বী হাসান তারেক অ্যাডভোকেট ৭২৮ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, হেনা বেগম অ্যাডভোকেট ৭৩১ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মোঃ ছয়ফুল আলম অ্যাডভোকেট ৮২৫ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মোঃ আব্দুল্লাহ আল হেলাল অ্যাডভোকেট ৬৫৭ ভোট পেয়ে ও মোঃ কাওছার জুবায়ের অ্যাডভোকেট ৫০৩ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ অ্যাডভোকেট ১০৫৯ ভোট, সাহেদ আহমদ অ্যাডভোকেট ৯৭৪ ভোট, কাওছার আহমদ অ্যাডভোকেট ৭৮৫ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মোঃ গিয়াস উদ্দিন অ্যাডভোকেট ৯৮৫ ভোট, এ.এস.এম. আব্দুল গফুর অ্যাডভোকেট ৯২৩ ভোট, এ.কে.এম. ফখরুল ইসলাম অ্যাডভোকেট ৯১৬ ভোট, মোঃ জামিলুল হক জামিল অ্যাডভোকেট ৯১৪ ভোট, আব্দুল মালিক অ্যাডভোকেট ৮৯১ ভোট, কল্যাণ চৌধুরী অ্যাডভোকেট ৮১৬ ভোট, আশিক উদ্দিন (আশুক) অ্যাডভোকেট ৭৭৯ ভোট, জুবের আহমদ খান অ্যাডভোকেট ৭৩৯ ভোট, আবু মোঃ আসাদ অ্যাডভোকেট ৬৬৩ ভোট, মোঃ আলীম উদ্দিন অ্যাডভোকেট ৬৬০ ভোট এবং মোঃ ছয়ফুল হোসেন অ্যাডভোকেট ৬২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।