কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

6

কমলগঞ্জ সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিশার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শমশেরনগর মোকাম বাজার এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী আব্দুল মছব্বির (৬৫) শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজি অটোরিকশায় বাড়িতে যাওয়ার পথে মোকামবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার পিছন থেকে আব্দুল মছব্বিরকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা পর ঘটনার দিন রাতেই আব্দুল মছব্বিরের মৃত্যু হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই জাকির হোসেন বলেন, ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে।