স্টাফ রিপোর্টার
দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দের মাতা স্বর্গীয় বাণী রাণী চন্দের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সিসিকের ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর কিষণপুর গ্রামের নিজ বাড়ীতে স্বর্গীয় বাণী রাণী চন্দের প্রথম এ মৃত্যুবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে রবিবার সকাল ১১ টার মধ্যে একাদশী ব্রতের অনুষ্ঠানাধি শেষে সন্ধ্যায় এক সংকীর্ত্তনের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, স্বর্গীয় বাণী রাণী চন্দ ১৪৩০ বাংলার ২৮ অগ্রহায়ণ ও ২০২৩ সালের ১৩ই ডিসেম্বর রোজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে গোটাটিকর কিষণপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। পঞ্জিকার তিথি অনুযায়ী আজ রবিবার (১ ডিসেম্বর) স্বর্গীয় বাণী রাণী চন্দের প্রথম এ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।





