সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

15

 

পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)এর ৪২তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় কোম্পানির পরিচালক-পর্ষদের চেয়ারম্যান খালিদ আহম্মেদ, অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার ও অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন পূর্বক বিক্রয় করে কোম্পানি সর্বমোট ২৫৬৭.০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ অর্থবছরে কোম্পানি মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৭৭৮.৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং ৪২২.৭৭ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করেছে।