নুরতারা সমাজ উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ ও কমিটি গঠন

13

মানুষের সেবার মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আত্ম মানবতার কল্যাণে যারা নিজেদের শ্রম, মেধা, ও মননের সমন্বয়ে কাজ করেন তাদের জীবন হয় সফল ও স্বার্থক। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে নুরতারা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
নুরতারা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী জামাল হোসেন শায়েস্তা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী আমির হোসেন, সহ-সভাপতি মাহমুদ হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ সেবুল মিয়া, রুজিনা বেগম, শতাব্দি দে, মোঃ আনোয়ার আলী, তাইজুল ইসলাম, আলী হোসেন, কবির হোসেন শওকত, সুমি বেগম, হুসিয়ার ভান্ডান্ডী, নাজমিন বেগম, আব্দুল বারি, রেখা বেগম, ফারহানা বেগম, জাকির মিয়া, সাইফ আহমদ প্রমুখ।
সংগঠনকে আরো গতিশীল ও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষের সেবায় আরো বেশি কাজ করার জন্য ২০২২-২০২৩ সালের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি