ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে রক্ত দানের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ সম্পন্ন হয়েছে।
(৬ নভেম্বর) শনিবার বিকাল ৪টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় অফিসের কনফারেন্স হলে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ‘জীবন’ নামক স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।
সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আনিসুর রহমান এর সভাপতিত্বে ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভুঞা, উপ-সহকারী পরিচালক সানাউল হক, সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান, যীশু, সাংবাদিক আব্দুল হাছিব।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ‘সারা দেশে আমাদের প্রায় ১৩ হাজারের বেশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে। আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য কাজ করছি যাতে দূর্ঘটনা বা দূর্যোগের সময় ক্ষয়ক্ষতি, ও প্রাণহানি কমিয়ে আনা যায়। সিলেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বাৎসরিক মহড়াসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সর্বশেষে রক্ত দান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ সমাপ্তি করা হয়েছে। এছাড়া ও আমাদের মাস ও সারাবছর ব্যাপি বিভিন্ন কর্মসূচী রয়েছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহদী (৫ম বর্ষ), বিজিত তালুকদার (৫ম বর্ষ), আব্দুস শাকুর স্বপন (৩য় বর্ষ), মো. আরিফুজ্জামান (৩য় বর্ষ), রায়হান খান (১ম বর্ষ), ল্যাব টেকনিশিয়ান ললি দাস সহ নর্থইষ্ট মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন’ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



