বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভা আজ ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সকাল ১১টায় চৌহাট্টা শ্রী শ্রী ভোলাগিরী আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে পূজা উদযাপন পরিষদ সকল উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর শাখার ওয়ার্ড নেতৃবৃন্দ ও সার্বজনীন সকল পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি







