স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ এলাকা থেকে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত বুধবার রাতে বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার উত্তর কাপনা গ্রামের মো: নবী হোসেনের পুত্র তাওহীদুল ইসলাম (২০), একই থানার গোবিন্দনগর গ্রামের কালি কুমার দাসের পুত্র শাওন দাস (১৯) ও তালেরতল গ্রামের রমন দেবনাথের পুত্র রতন দেবনাথ (১৯)।
র্যাব জানায়, বুধবার ১ সেপ্টে¤¦র রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং এএসপি আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার তালের তল সাকিনস্থ’ জনৈক জাকির হোসেন এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তাওহীদুল ইসলাম, শাওন দাস ও রতন দেবনাথকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৯৫ বোতল বিদেশী মদ ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৭৮০ টাকা উদ্ধার ও জব্দ করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীগণ ও জব্দকৃত আলামত সমূহসহ বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানিয়েছেন।






