কবির কাঞ্চন :
করোনার যে নতুন আঘাত
বিশ্বজুড়ে ফের
স্বাস্থ্যবিধি না মানিলে
দিতে হবে জের।
বাঁচতে হলে থাকতে হবে
মুখে মাস্কটা রেখে
পরিচ্ছন্ন থাকতে হবে
চলতে হবে দেখে।
জরুরি কাজ না থাকিলে
বাইরে যাওয়া নয়
দুঃসময়ে সজাগ থেকে
ভয়কে করব জয়।
Kazirbazar.com
