রাইসুল ইসলাম :
ফেসবুক টিকটক
সভ্যতা খেলো,
বাংলার মানুষের
ইজ্জত গেলো।
বুড়ো নেই গুঁড়ো নেই
ফেসবুকে মন,
টিকটকে যুবকের
কি আকর্ষণ!
সত্যকে চেপে মারে
গুজবের চাল,
ডিজিটাল বাংলার
নিদারুণ হাল।
এই নিয়ে মিছামিছি
হা-হুতাশ হয়,
ফেসবুক টিকটক
নিরাপদ নয়।
Kazirbazar.com
