মেহেরুন ইসলাম
শীতের সকাল বকুল কুড়াই
কত্ত মজা লাগে!
শিশিরভেজা ঘাসে হেঁটে
গাঁয় শিহরণ জাগে।
দু’হাত ভরে বকুল নিয়ে
বসে পুকুরপাড়ে
রোদ্র পোহাই, মালা গাঁথি
কী মজা আহারে!
বিকেলবেলা সেই মালাটি
ফুলদানিতে রাখি,
হাঁটতে বসতে সুবাস নিয়ে
করি মাখামাখি।
Kazirbazar.com
