ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের ইন্তেকাল

10

ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সেলিনা ইয়াসমিনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত জানান, সেলিনা ইয়াসমিন বেশ কিছুদিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বেলা ১টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাযার নামাজের সময় এখনো নির্ধারণ হয়নি। মরদেহ ফেঞ্চুগঞ্জ নিজ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।