মজনু মিয়া
ভাপা পুলি চিতৈ তেলের
কিংবা দুধের পিঠা,
তারা ফুল মাংস দুধ কুলি
খেতে ভারী মিঠা।
পাটিসাপটা কলার পিঠা
আরো রুটি আছে,
রুট পিঠা ছিট পিঠা হরেক
মিলে হাতের কাছে।
মুট্যা পিঠা আলোর পিঠা
পিঠা কতই দেখি,
এত এত পিঠা আছে
কতই বা আর লেখি।
Kazirbazar.com
