সিলেট নগরীর চালিবন্দর এলাকার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী, জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাবেক সাধারণ সম্পাদক অতিন্দ্র দেব পরলোকগমন করেছেন। গত রবিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গত বুধবার বিকালে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অতিন্দ্র দেব বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আজীবন সদস্য এবং মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ সিলেট জেলা শাখার আহবায়ক ছিলেন। বিজ্ঞপ্তি






