শেখ একেএম জাকারিয়া
শীত এসেছে ক্ষেতখামারে
শীত এসেছে গাঁয়ে
শীত এসেছে বাসে ট্রেনে
শীত এসেছে নায়ে।
শীত এসেছে নদীর জলে
শীত এসেছে মাঠে
শীত এসেছে দূর্বাঘাসে
শীত এসেছে পাঠে।
শীত এসেছে মায়ের কোলে
শীত এসেছে কেশে
শীত এসেছে বিশ্বজুড়ে
শীত এসেছে দেশে।
Kazirbazar.com
