জগন্নাথপুরে গাফলা খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ

292

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে গাফলা খেলা নামের জুয়ার আসর ভেঙে দিয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মাঠে গাফলা খেলা নামের জুয়ার আসর বসানো হয়। স্থানীয় আজাদ আলী নামের এক ব্যক্তির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাফলা খেলার আসরটি ভেঙে দেয়। এ সময় আয়োজনকারী সহ খেলোয়াড়রা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।