বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদি মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, দেশে যখন করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এমন কঠিন মুহূর্তেও বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা জুলুম নিপীড়ন অব্যাহত রয়েছে। যা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী। কোন অপরাধ নয় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুুজিবুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সহ ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এমন মামলা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের অপকৌশল। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি







