রুহুল আমিন এর সুস্থতা কামনায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের দোয়া মাহফিল

11

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন তাপাদার গুরুতর অসুস্থ। তাঁর আশু রোগমুক্তি কামনায় সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ আবেদীন আক্তারী।
২৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট বিভাগ গণদাবী পরিষদের কার্যালয় বন্ধর বাজার রংমহল টাওয়ার ২য় তলায় গণদাবী পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী এম. এ হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী কামরুল ইসলাম কামরুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সেবু, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিউজ এ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আলফে সানি আক্তারী, মাওলানা মোঃ আশরাফুল ইসলাম, শাহিন আহমদ, শাহাব উদ্দিন, আব্দুল ওয়াহিদ, নিজুম তাপাদার প্রমুখ। বিজ্ঞপ্তি