মেঘ

22

গোলাম আযম

নীল আকাশে মেঘের দেশে
মেঘ মালাদের দল,
বৃষ্টি হয়ে পড়ে দেখ
করে ছলাৎ ছল।

গা ভাসাতে খোকাখুকি
করে ছুটাছুটি,
মনের সুখে গায় যে গান
কোকিল ছানা দুটি।

ঘ্যাঙর ঘ্যাঙর কোলা ব্যাঙে
বার্তা খুশির দেয়,
মাঝিমাল্লা বাইচ টেনে
করে যে হৈ চৈ।
পিঠা পুলির ধূম পড়ে যায়
পাড়া মহল্লায়,
গা মুছে যে খোকাখুকি
মজা করে খায়।