বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরীর পিতা মোঃ মজিবুল হক চৌধুরীর মৃত্যুতে, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ৯ জুলাই এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মুজিবুল হক চৌধুরী সিলেট মহানগরের ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি ছিলেন দায়িত্ব পরায়ন পিতা, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। মরহুম মজিবুল হক চৌধুরী সমাজ সেবায় নানা কাজের সাথে যুক্ত থেকে নিজ এলাকার মানুষের কাছে হয়ে উঠেছিলেন অত্যন্ত আপনজন। মরহুম মজিবুল হক চৌধুরীর মৃত্যুতে তার পরিবার পরিজন ও এলাকাবাসীর মত আমিও গভীরভাবে শোকাহত।
সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকার সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করত দোয়া করি মহান রাব্বুল আলামিন মজিবুল হক চৌধুরীকে যেন জান্নাত নসিব এবং মরহুমের পরিবারের সদস্যদের কে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয়স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি






