আওয়ামীলীগ নেতা কবির উদ্দিনের রোগ মুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল

14

সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদের রোগ মুক্তি কামনায় মিলাদ-দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার এশার নামাজের পর দক্ষিণ কুশিঘাট জামে মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ-দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব হাফিজ মিজানুর রহমান তুরু মিয়া।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুচাই ইউপির আওয়ামী লীগ নেতা ও সহ-সভাপতি ফয়জুল ইসলাম আরিজ, ময়নুল হোসেন, সিলেট মহানগর যুবলীগ নেতা গুলজার আহমদ জগলু, সিলেট জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এম এ শাহিন, মাহবুব আলম মজনু, রাসেল আহমদ, দক্ষিণ কুশিঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমীন, সোহেল আহমদ, হুমায়ন আহমদ, এম এ রনি, সুমন আহমদ, সুমীম আহমদ, উদয়ন সমাজ কল্যান সংঘের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ সহ ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি