কাঞ্চন দাশ
হে মুজিব
আজ রক্তজরা মার্চে জেগেছে বাঙালি জাতি
কে বলেছে তুমি নাই
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
তোমায় খুঁজে পাই।
তোমার কন্ঠে শুনেছি মোরা স্বাধীনতার ডাক
তোমার উঁচু ধ্বনিত সবি
আজও সেই রক্তে রঙিন রঞ্জিত
পুব দিকে উঠে রবি।
সফলতার কাঠগড়ায় দাঁড়িয়ে শুনিয়েছিলে বাণী
বাড়িয়েছ মনোবল ভেঙেছ ঘাতকের বাঁধ
বাঙালি আজ পেয়েছে প্রতিক্ষার
স্বাধীনতার স্বাধ।
হে মুজিব
আমের বোলে শিমুল ফুলে পাখ-পাখালি সবাই থামে!
লক্ষ বোনের চোখের জলে
হঠাৎ দেখি আঁধার নামে অন্ধকারে ঘেরা ঘরে
মা-যে হারায় অতল তলে।
শত সুরে বাজে আজ জয় বাংলার গান!
হারিয়ে যাবে না তুমি কখনো
হে বঙ্গীয় বীর;
তুমি গর্বে মোদের ভরিয়ে দিয়েছ
দিয়েছ স্বাধীন নীড়!
হে মুজিব
আজ এই মার্চে শুধু মনে পড়ে যায় সেই দিন
যেদিন তুমি জনস্রোতে
বাজিয়েছ স্বাধীনতার বিন।
লাল সবুজের পতাকায় আজ তোমায় দেখা যায়
মাঠে মাঠে গল্পের মাঝে
তোমার শোভা পায়।
পদ্মা মেঘনা মধুমতির জনসাগর উছলে দিয়ে
বাংলাদেশের বিজয় নিয়ে
তুমি এসেছ বীরের বেশে
স্বাধীনতা ছিনিয়ে নিয়েছ শেষে।





