হেমন্তের রূপ

26

মাহাথির মোবারক

পাখি করে গান
ফুল ফুটে বনে
আনন্দ উল্লাস
বয়ে যায় মনে।

গ্রামে গ্রামে মাঠ বন
শিশু যায় চলে
কানামাছি, গোল্লাছুট আর
নানান খেলা খেলে।

মাছে মাছে ভরপুর
ছোট নদী-নালা
প্রকৃতিটা নেচে গেয়ে
করে নানান খেলা।

মাঠে মাঠে ছড়িয়ে আছে
হেমন্তরই মেলা
পাকা ধানের শিষের উপর
রাজ ফড়িংরা করছে
নানান খেলা

বাড়ী বাড়ী ছড়িয়ে আছে
নানান পিঠার ঘ্রান
ফিরনি পায়েস খেয়ে এবার
ভরছে সবার প্রাণ।