রবীন্দ্র স্মরণোৎসবে বিতর্কিতদের বাদ দিতে আয়োজক কমিটির প্রতি জোর দাবী

13

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনে শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সিলেট রবীন্দ্র শতবর্ষ স্মারণোৎসব পর্ষদে বিভিন্ন বিতর্কিত ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তিদের বাদ দেওয়ার জন্য আয়োজক কমিটির প্রতি জোর দাবী জানিয়েছেন সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগের দুর্দিনে এই সামাজিক সংগঠন গুলো কাজ করে আসছে। এমনকি ১/১১ সময় প্রধানমন্ত্রীর মুক্তির মিছিল করেছে এই সামাজিক সংগঠনগুলো। বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে সামাজিক সংগঠনগুলোই জীবন বাজি রেখে কাজ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিজয় অর্জন করেছে। অথচ প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে রবীন্দ্র উৎসবে সামাজিক সংগঠনগুলোকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে বসে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করায় সিলেটের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে রবীন্দ্র স্মরণোৎসব উৎসব সুন্দরভাবে করার জন্য আয়োজক কমিটিকে জোর দাবী জানিয়েছেন।
বিবৃতি দাতারা হচ্ছেন, চাঁদের হাটের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সংগঠক মোহাম্মদ বাদশা গাজী, সিলেট জেলার আহ্বায়ক মো. আঙ্গুর মিয়া, স্বাধীন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক মেহেদী, কাবুল সর্বস্তরের যুব সমাজ সিলেটের সভাপতি মনোরঞ্জন তালুকদার, ভাটিবাংলা উন্নয়নের পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মন, বঞ্চিত শিশু-কিশোর অধিকার পরিষদের সভাপতি মো. বেলাল উদ্দিন, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আক্তার, সিলেট বিভাগ যুব উন্নয়নের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেট বিভাগ যুব কল্যাণের সভাপতি হোসাইন মোহাম্মদ রাজন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিকুর রহমান শফিক, ইয়ং স্টার ক্লাবের সভাপতি আহমেদ ফয়ছল আজাদ, যুব উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান রব্বানী, সিলেট মহানগর যুব উন্নয়নের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক আল হেলাল, ব্যবসায়ী পরিষদের সভাপতি বিলাল আহমদ, জয় বাংলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার বেলাল, ফ্রেন্ডস ব্লাড ডুনেশন সংস্থার সাধারণ সম্পাদক আমির আহমদ, সিলেট ইয়ুথ ফোরামের সভাপতি সাইফুর রহমান, বিশিষ্ট সামাজিক সংগঠক ফাইয়াজ হোসেন ফরহাদ, শিক্ষক নেতা আব্দুর রহিম তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি