শেখ একেএম জাকারিয়া
ছোট্ট সোনা ছোট্ট সোনা
করিস না আর মান,
ছড়ায় ছড়ায় গান শোনাব
জুড়াবে তোর প্রাণ।
আর কটাদিন পরেই পুজো
একটু সবুর কর,
কিনে দেব নতুন পোশাক
ভাবিস না তুই পর।
নাচব সবাই পুজোর দিনে
গাইব সবাই গান,
নাচে গানে ভাসবে সুখে
সবার দেহ প্রাণ
Kazirbazar.com
