নারী দিবসে জেলা ও মেট্রোপলিটন পুলিশের র‌্যালি ও আলোচনা সভা

42
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্ণাঢ্য র‌্যালী।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পুলিশ লাইন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা ঘুরে ফের পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
এসএমপি উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর),মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, ১,২,৩,নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি স্বর্ণলতা রায় ও জাতীয় মহিলা আইনজীবী পরিষদ সিলেট সভাপতি সৈয়দা শিরিন আক্তার।
এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে র‌্যালীটি জেলা পুলিশ লাইন্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফাল্গুনী পুরকায়স্থ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম তার বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাসসহ এর গুরুত্ব এবং বর্তমানে নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নারীর অবদান সমাজ, রাষ্ট্র এবং পরিবারে অগ্রগণ্য। কর্মক্ষেত্রে এবং উচ্চ শিক্ষায় নারীদের অদম্য গতিতে এগিয়ে যাওয়াকে তিনি নারীদের ক্ষমতায়নের একটি উদাহরন হিসেবে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে ফাল্গুনী পুরকায়স্থ সকল ক্ষেত্রে নারীর প্রতি সহনশীল ও সেনসিটিভ আচরন করার জন্য সকলকে অনুরোধ করেন।
এছাড়া আলোচনা সভায় নারী সদস্যদের পাশাপাশি সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহ্বুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব আবুল হাসনাত খান বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি