বিসিকে ২টি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

20

স্টাফ রিপোর্টার :
শহরতলীর খাদিম বিসিকে ২টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। র‌্যাব ৯ এর সিনিয়র এএসপি এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্ব্ েগতকাল রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এসময় অপরিচ্ছন্ন অবস্থায় খাবার প্রস্তুত, পোড়া তেল দিয়ে পুনরায় খাদ্যদ্রব্য প্রস্তুত, ভেজাল দুধ উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়র করার অপরাধে দেশী ফুডস্ কোম্পানীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং গোল্ডেন হারভেস্ট আইসক্রীম কোম্পানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়।