শরীফ সাথী
শরৎ এলে সাদা কালো
আকাশে মেঘ ভাসে,
কাশফুলেরা ঘাসফুলেরা
বাতাসে বেশ হাসে।
সাঁঝ-সকালে সবুজ ডালে
ফুঁটতে পুষ্প আসে,
ফড়িং নাচে হরিণ নাচে
শ্যামল বনের ঘাসে।
নদীর জলে মাঝির দলে
চলতে ভালোবাসে,
রোদ ছায়া করে খেলা
শরৎ দু’টি মাসে।
Kazirbazar.com
