আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ॥ দুর্নীতিবিরোধী মানববন্ধন, দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও বাই-সাইকেল র‌্যালি

52

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দুর্নীতিবিরোধী মানববন্ধন, দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও দুর্নীতিবিরোধী বাই-সাইকেল র‌্যালি।
৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে টিআইবি প্রণীত দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব শপথ পাঠ পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। সকাল সাড়ে নয়টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুর্নীতিবিরোধী ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার, উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সভাপতি আজিজ আহমদ সেলিম এবং জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, দুদকের বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার, সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সনাক-টিআইবি’র ইয়েস গ্র“প, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সততা সংঘ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে থেকে সনাক সিলেট এর ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্র“পের উদ্যোগে একটি বর্ণাঢ্য দুর্নীতিবিরোধী বাই-সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে নগরী ঘুরে চৌহাট্টা হয়ে মীরবক্সটুলা সনাক কার্যালয়ে এসে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি