জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাবীব উন-নবী খাঁন সোহেলের নামে কিছু গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, ও যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ জোবায়ের। নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, বর্তমান সৈরাচারী সরকার এদেশে গণতন্ত্রের কবর রচনা করে তাদের অবৈধ শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার অভিপ্রায়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার হীন উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নান রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। নেতৃবৃন্দ বলেন, হাবীব উন-নবী খাঁন সোহেল একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা। সন্ত্রাস কখনও তাঁকে স্পর্শ করতে পারেনি। সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রনায়ক। নেতৃবৃন্দ অবিলম্বে হাবীব উন-নবী খাঁন সোহেলের বিরুদ্ধে অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র এবং গণমাধ্যমে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান এবং সকল রাজবন্দীদের মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি





