জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সিভিল সার্জন অফিস, সিলেটের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২৫ এপ্রিল পালন উপলক্ষে জেলা অ্যাডভোকেসি ও প্ল্যানিং মিটিং গতকাল শনিবার অনুষ্ঠিত সকালে সিভিল সার্জন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী। অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, মেডিক্যাল অফিসার আইপিএইচ ডা. মো. মারুফ হাসান চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আখতারুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নুরে আলম শামীম। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডা. মো. মারুফ হাসান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- ভিটামিন এ শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। এজন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে কোন শিশু এই ভিটামিন খাওয়া থেকে বাদ না পড়ে। শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিশ্বের রুলমডেল হিসেবে পরিচিত। এটা আপনাদের আমাদের সকলের কাজের ফলেই সফল হয়েছে। তাই আরো ভালোভাবে কাজ করার জন্য প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি






