মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন, অতীতে কোন স্বৈরশাসক অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ অবৈধ সরকার। তারা দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অবৈধ এই সরকারের যতদিন পতন না ঘটবে ততদিন বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা অবরোধ চলবে।
তিনি বলেন, অবৈধ সরকারের পেটুয়া বাহিনী সরকারের নির্দেশে ১৪৪ ধারা জারি করেছে। বিএনপিকে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। কিন্তু তারাও আজ জনগণের কাছে ব্যর্থ। বিএনপি তাদের ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে আন্দোলন করছে। আর জনগণ ঘরে বসে অবরোধ পালন করছে। সুতরাং আওয়ামী লীগ সরকার আপনাদের পতন আর বেশি দূরে নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশবাসীই আপনাদের পতন ঘটাবে।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বক্ত সাদেকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, মুকুল মোর্শেদ, আফজল উদ্দিন, ছাত্রদল নেতা লোকমান আহমদ, লিটন আহমদ, সাহেদ আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, রাইসুল ইসলাম সানি, উজ্জ্বল রঞ্জন, তানিম চৌধুরী আপন, রুমান আহমদ রাজু, মঈনুল ইসলাম পাপ্পু, জাবেদুর রহমান জাবেদ, আব্দুল মালেক প্রমুখ। সমাবেশের আগে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সোবহানীঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি





