সুনামগঞ্জে জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৩৮১ জন

30

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলায় এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার মোট পাসের হার ৯৩.০৩%। সারা জেলার ১১টি উপজেলার ডিআরভুক্ত সর্বমোট ৪৬৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩১১৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  মঙ্গলবার  প্রকাশিত ফলাফলে আরো জানা যায়,সর্বমোট ৪৯১৯২জন শিক্ষার্থীর মাঝে সকল বিষয়ে ২০২০৯জন বালক ও ২৬১২৩ জন বালিকা মিলিয়ে সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৪৬৩৩২জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৮৬০জন। এর মধ্যে ১৮৭৬০জন বালক ও ২৪৩৫৪জন বালিকা মিলিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩১১৪জন শিক্ষার্থী। এর মধ্যে জি পি এ ৫ এর সংখ্যা ৭৯৯ টি। এ বছর জেলায় ৩৭৭জন বালিকা এবং ৪২২জন বালক জিপিএ-৫ পেয়েছে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে ৩২১৮জন আর জেলায় অনুপস্থিতির হার ছিলো ৫.৮৬%। জেলার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত সর্বমোট ৪৪৫৩ জন শিক্ষার্থীর মাঝে সকল বিষয়ে ২০৫৫ জন বালক ও ১৮৪১ জন বলিকা মিলিয়ে মোট ৩৮৯৬ জন শিক্ষার্থীর মাঝে কৃতকার্য হয়েছে ৩২৮২ জন। মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬১৪ জন।  পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫৫৭ জন। এব মধ্যে মোট অনুপস্থিতির হার ১২.৩৭%। এ বছর জেলায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট পাসের হার ৮৪.১৮%। জেলায় ইবতেদায়ি শিক্ষার্থীদের মধ্যে মোট প্রাপ্ত জিপিএ-৫ এর সংখ্যা ১২। এর মধ্যে ৮ জন বালক এবং ৪ জন বালিকা জিপিএ ৫ পেয়েছে। এদিকে ফল প্রকাশের পর জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে অংশ নেয়। কৃতকার্য হওয়ার আনন্দে জেলার মিষ্টি ও দুগ্ধজাত খাবারের দোকানগুলোতে মিষ্টি বিক্রির ধুম পড়ে।
জেলার সবগুলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ও নোটিশবোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার ফলাফল। ফলাফলের ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, “শিশুরা এবছর জেলায় ভালো ফলাফল করেছে, আবহাওয়া প্রতিকূলে থাকায় শিশুরা নির্বিঘেœ পরীক্ষায় অংশ নিতে পেরেছে, অভিভাবকরা শিশুদের লেখাপড়ার প্রতি আরো যতœবান হলো আগামীতে সুনামগঞ্জের শিশুরা আরো ভালো ফলাফল করতে পারবে বলো আমার বিশ্বাস”।
এদিকে সুনামগঞ্জ জেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডএসসি) পরীক্ষার গড় পাসের হার ৮৯.৪২ শতাংশ। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। জেলায় এবার জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৮১ জন।