শীতার্তদের সেবায় সামর্থ্যনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত। স্বেচ্ছায় দান ও সেবা করলে মানুুষ সুখী হয়। দান করে কেউ কখনও দরিদ্র হয়না। এজন্য দুস্থ মানবতার সেবায় সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে। ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে প্রায় ২০০জন অসহায় দুস্থ চা শ্রমিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার নগরীর লাক্কাতুরাস্থ ন্যাশনাল টি কোম্পানীর বাংলোতে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান ড. কে. এম মুবিন। এসমসয় উপস্থিত ছিলেন, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এইচ.এস.এম জিয়াউল হাসান, লাক্কাতুরা চা বাগান-এর ম্যানেজার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, কৌশিক আহমদ, শিবাজী গুপ্তা, সেুতু লোহার, গুণ দরগোরালা, জুটে ইউপি মেম্বারসহ ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড-এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







