বাংলাদেশ খেলাফত মজলিসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯৮৯ সালের এই দিনে উপমহাদেশের শ্রেষ্ঠতম শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক (র:) এর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রা শুরু করে। ঐতিহাসিক বাবরী মসজিদ লংমার্চ, টিপাই বাঁধ বিরোধী আন্দোলন, ফতোয়া বিরোধী রায় প্রতিরোধ আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণমানুষের দাবী-দাওয়া আদায়ের সংগ্রামে প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান।
এদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে লালদীঘিপারস্থ মজলিস কার্যালয়ে বাদ মাগরিব এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন। উক্ত আলোচনা সভা সফল করার আহ্বান জানিয়েছেন নগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম। বিজ্ঞপ্তি








