১২ ঘণ্টার মাথায় সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত ॥ ৩০ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়নের আশ্বাস

95

স্টাফ রিপোর্টার :
s--11-11-14--0006৭ দফা দাবি বাস্থবায়নের আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘণ্টার মাথায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে চার জেলার জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও পরিবহন শ্রমিক নেতাদের এক বৈঠকে শ্রমিকদের ৭ দফা দাবি বাস্থবায়নের আশ্বাস দেয়ায় সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন।
পরিবহন শ্রমিক নেতা রকিব জানান, বিভাগীয় কমিশনারের আশ্বাসে তারা পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন। তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১০ দিন অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে অটোরিক্সার চালকের আসনের উভয়ের পাশে গ্রিলের বেস্টনী তৈরি সহ বাকি ৬টি দাবি বাস্তবায়ন করা হবে। দাবি বাস্তবায়ন না হলে আবারো তারা পরিবহন ধর্মঘট পালন করবেন বলে জানান তিনি।
গত শনিবার সংবাদ সম্মেলন করে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢালাওভাবে সিএনজি অটোরিক্সা ও হিউম্যান হলারের রোড পারমিট বন্ধ, অটোরিক্সার সামনের সিটে যাত্রী পরিবহন বন্ধ, অটোরিক্সার চালকের উভয়ের পাশে গ্রিলের বেস্টনী তৈরি, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে থ্রী-হুইলার ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ, পরিবহন মালিক-শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন, চাঁদাবাজী বন্ধ ও গাড়ি রিক্যুলেজেশনের নামে হয়রানি বন্ধ করা।s--11-11-14--0004s--11-11-14--0005
এদিকে, সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট শুরু হলে সারাদিন সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। চলাচল করেনি আন্ত:জেলা বাসও। ফলে সিলেটের সাথে সারাদেশের যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। তবে সিএসজি চালিত অটোরিক্সা ও হালকা যান চলাচল করে। এই ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অনেকে টার্মিনাল ও বাস কাউন্টারে এসে ধর্মঘটের খবর পান। বাস চলাচল বন্ধ থাকায় তাদেরকে টার্মিনালে বসে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।  পরিবহন ধর্মঘট চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিলো।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জমির আহমেদ জানান, সাত দফা দাবিতে গত ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পাঁচ নভেম্বর পর্যন্ত দাবি পূরণের জন্য সময় বেধে দেওয়া হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়া হয়েছিল।
এদিকে সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : সাত দফা দাবিতে সিলেট বিভাগে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছেন সংশি¬ষ্টরা। ফলে সুনামগঞ্জসহ সিলেট বিভাগে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তির কবলে পড়েছন।